Latest
Loading...
Featured Posts

Most selected posts are waiting for you. Check this out


Gear World Blogger Template

Gear World Blogger Template



GearWorld is a youtube friendly template, recent post thumbnails will be replaced from Youtube embed video, All Videos inside post area will appear as responsive. Gear World template's main color is set as blue, which can be changed by simply going on layout option. Main slider on home page and all other widgets are created with lighter weight scripts, that makes Gearworld blogger template to load absolute faster. Social buttons are fixed on top right with back to top navigate option. GearWorld theme is specifically designed for tech blogs, geek updates, games, gallery and personal blogs. Please do share your opinion if you like our designs.

Features Of GearWorld Blogger Template

Elegant navigation menuAdded
Featured post sliderAdded
Enhanced popular thumbnailAdded
Back to top buttonAdded
Similar post widgetAdded
Newsletter formAdded
Fixed social bookmarkAdded
Author widgetAdded
GearWorld template
Is this the most blatant logo theft ever?

Is this the most blatant logo theft ever?

s, but this one's bang to rights.

Chinese microblogging giant Weibu has withdrawn its new Instagram-style app after it became apparent that its logo plagiarised a 2015 design by a Korean design studio. 
The new app, called Oasis – or Lüzhou in Chinese – launched on 3 September and quickly became the most popular app on Apple's Chinese app store, but was swiftly withdrawn a few hours later after a user pointed out on Weibo's online forums that the logo design had been lifted wholesale from Studio fnt's designs for the 2015 Ulju Mountain Film Festival.
Studio fnt's original design from its UMFF project
(Image: © Studio fnt)
Anyone who's been around the design world for any length of time knows that you can't go too long without someone claiming that a brand new logo design is a rip-off of another one. It's one of those occupational hazards of design life; after all, on the whole, nobody sets out to copy another piece of work for their new branding project. 
But in logo design, where you're often working with simple and minimal shapes, it's inevitable that occasionally you'll create something that looks a little – or even a lot – like an existing design.
And here's the Oasis logo. Breathtaking
(Image: © Weibo/Lüzhou)
Unfortunately for Weibo, that argument doesn't hold any water in this case. The logo, depicting stylised mountains and a sun drawn in a distinctive line art style is a straight copy of a business card design created as part of fnt's UMFF project. It even steals the visual effect of the foil printing used on fnt's business cards, but in this case achieves a near-identical look with a colour gradient.
The app has already been removed from the Chinese App Store
(Image: © Weibo/Lüzhou)
In fairness to Weibo, it took the app down as soon as it became aware of the blatant plagiarism, and posted an apology soon after in which it admitted that in the past its designers had borrowed elements from online materials. 
Oasis further states that it has initiated an internal review of its design process and has been contacting relevant design parties to resolve any copyright issues.
Animated 24-hour clouds come to Google Earth on Android [APK Download]

Animated 24-hour clouds come to Google Earth on Android [APK Download]



If you fancy yourself a weather expert or you're obsessed about cloud patterns and movements or you simply enjoy earth's view from space and seeing how things evolve around this blue planet of ours, you can now do so from Google Earth. The app has added a new cloud animation layer that represents the last 24 hours of weather patterns across the globe.
The cloud data comes from the U.S. Naval Research Laboratory and is based on a 40MP image composited from seven satellites. Each hour a new image is sent to Google, which then compresses it, adds shadows, transpa
দেশে এল গ্যালাক্সি নোট টেন প্লাস

দেশে এল গ্যালাক্সি নোট টেন প্লাস


স্যামসাং মোবাইল বাংলাদেশ ও গ্রামীণফোন যৌথভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এল গ্যালাক্সি নোট টেন প্লাস। ৬ দশমিক ৮ ইঞ্চি মাপের স্মার্টফোনটিতে বাঁকানো ফুল স্ক্রিনের নমনীয় অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
ডিভাইসটির পেছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার একটি আলট্রা-ওয়াইড ক্যামেরা (১৬ মেগাপিক্সেল), একটি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা (১২ মেগাপিক্সেল), একটি টেলিফটো ক্যামেরা (১২ মেগাপিক্সেল) এবং একটি ডেপথভিশন ক্যামেরা। এ ছাড়া সেলফি তোলার জন্য ডিভাইসটিতে রয়েছে ১০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। গ্যালাক্সি নোট টেন প্লাসের দাম ১ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা। ফোনটির সঙ্গে গ্রামীণফোন ব্যবহারকারীদের ২০ জিবি ডেটা (১০ জিবি ফোরজি ডেটা + ১০ জিবি বায়োস্কোপ স্ট্রিমিং) বিনা মূল্যে ৭ দিন মেয়াদে দিচ্ছে গ্রামীণফোন।
স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার থেকে আগাম ফরমাশ দেওয়া ক্রেতাদের হাতে গ্যালাক্সি নোট টেন প্লাস বুঝিয়ে দেওয়া হচ্ছে। তারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক পেয়েছেন।
আর ‘ফ্রি’ কথাটা বলছে না ফেসবুক

আর ‘ফ্রি’ কথাটা বলছে না ফেসবুক


ফেসবুক চালাতে পয়সা লাগে না। এটা সব সময়ই বিনা পয়সায় চালানো যাবে। এতদিন ‘ফ্রি’ বা বিনা পয়সায় ব্যবহারের কথাটা ব্যাপকভাবে প্রচার করে আসছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। তাদের হোমপেজেও স্লোগান হিসেবে কথাটি লেখা ছিল। তবে এ মাসের শুরুতেই স্লোগানটি বদলে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহারকারীদের এ সাইট সম্পর্কে ধারণা বদলানোর বিষয়টিই এতে উঠে এসেছে।
ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় এক দশক ফেসবুক তাদের সাইন-আপ পাতায় স্লোগান হিসেবে ‘ইটস ফ্রি অ্যান্ড অলওয়েজ উইল বি’ নামের সূচনা বার্তাটি ঝুলিয়ে রেখেছিল। তবে বিজনেস ইনসাইডারে গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, ৭ আগস্ট থেকে ফেসবুক তাদের ট্যাগলাইন বদলে লিখে রেখেছে এটা দ্রুত ও সহজ বা ‘ইটস কুইক অ্যান্ড ইজি’।
২০০৮ সালের পর এই প্রথম ফেসবুক জানিয়ে দিলো ফেসবুক আর বিনা পয়সার কোনো মাধ্যম নয়।
যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের সাইবার আইন বিভাগের অধ্যাপক মার্ক বার্থোলোমিউ বলেন, জনসাধারণের মনোভাবের কারণেই ফেসবুক পরিবর্তন এনেছে। জনসাধারণ এখন ফেসবুককে আর বিনা পয়সার সেবা ভাবে না। এটা এখন স্রেফ ফাঁকা বুলি।
অধ্যাপক মার্ক আরও বলেন, গতানুগতিকভাবে এটা বলা যায় যে, ব্যবহারকারীরা ফেসবুকের পণ্য। এখন সবাই বুঝতে পারছেন যে ফেসবুক তাদের ওপর নজরদারি করে তথ্য সংগ্রহ করে এবং সে অনুযায়ী বিজ্ঞাপন দেখায়। এটা পাবলিক সার্ভিস নয়।
ফেসবুকের এক মুখপাত্র ইউএসএ টুডেকে বলেছেন, ফেসবুক চালাতে কখনোই পয়সা নেওয়া হবে না। ফেসবুকের পণ্য, ল্যান্ডিং পেজ নিয়মিত নতুন করে সাজানো হয়।
স্মার্টফোন বাজারে কে এগোল, কে পেছাল?

স্মার্টফোন বাজারে কে এগোল, কে পেছাল?



চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ, এপ্রিল থেকে জুন এ তিন মাসে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি এক দশমিক সাত শতাংশ কমেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার ইনকরপোরেশনের তথ্য অনুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিকে ৩৬ কোটি ৮০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে। কম দামের স্মার্টফোন মডেলগুলোতে প্রিমিয়াম ফোনের ফিচার হিসেবে একাধিক লেন্স, বেজেলহীন ডিসপ্লে, বড় ব্যাটারি সুবিধা যুক্ত হওয়ায় প্রিমিয়াম ফোনের বিক্রি কমছে। সে তুলনায় বাড়ছে মিড রেঞ্জ ও লো এন্ডের স্মার্টফোনের চাহিদা। স্মার্টফোন বাজারে শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে চীনের হুয়াওয়ে ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং বছরের দ্বিতীয় প্রান্তিকে বাজার দখলে এগিয়ে রয়েছে। জেনে নিন ৫ ফোনের বাজারের অবস্থান।
স্যামসাং: স্মার্টফোন বাজারের শীর্ষে থাকা স্যামসাং বৈশ্বিক স্মার্টফোন বাজারের দখল ধরে রেখেছে। গার্টনারের তথ্য অনুযায়ী, সাড়ে সাত কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি করে বাজারের ২০ দশমিক ৪ শতাংশ দখলে রেখেছে স্যামসাং। গত বছরের একই সময়ে সাত কোটি ২০ লাখ ইউনিট ফোন বিক্রি করে বাজারে ১৯ দশমিক ৩ শতাংশ দখল করেছিল প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের গ্যালাক্সি ‘এ’ সিরিজ এ ক্ষেত্রে ভালো করেছে। এ সময় অবশ্য স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ এস ১০ মডেলের চাহিদা কমতে শুরু করেছে। পুরো বছর জুড়ে প্রবৃদ্ধি ধরে রাখা স্যামসাংয়ের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে ধারণা করছেন গার্টনারের বিশ্লেষকেরা।
হুয়াওয়ে: স্মার্টফোন বাজারের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এপ্রিল থেকে জুন মাসে ৫ কোটি ৮০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করে বাজারের ১৫ দশমিক ৮ শতাংশ দখল করেছে প্রতিষ্ঠানটি। গত বছরের একই সময়ে ৪ কোটি ৯৮ লাখ ইউনিট ফোন বিক্রি করে বাজারের ১৩ দশমিক ৩ শতাংশ দখল করেছিল হুয়াওয়ে। সে তুলনায় এ বছর হুয়াওয়ের প্রবৃদ্ধি ভালো।
অ্যাপল: বাজারের তিন নম্বর অবস্থানে রয়েছে আইফোন নির্মাতা অ্যাপল। গত কয়েক বছর ধরে আইফোনের বিক্রি কমছে। অবশ্য চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে আইফোন বিক্রির হার বেড়েছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে তিন কোটি ৮০ লাখ ইউনিট আইফোন বিক্রি করে বাজারের সাড়ে ১০ শতাংশ দখল করে রেখেছে প্রতিষ্ঠানটি। গত বছরে এ সময় অ্যাপলের দখলে ছিল বাজারের ১১ দশমিক ৯ শতাংশ।
শাওমি: বর্তমানে স্মার্টফোন বাজারের চার নম্বরে রয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। গত প্রান্তিকে ৩ কোটি ৩১ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছরের দ্বিতীয় প্রান্তিকে কিছুটা উন্নতি হয়েছে শাওমির। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ৩ কোটি ২৮ লাখ ইউনিট ফোন বিক্রি করেছিল তারা। গত বছরের তাদের বাজার দখল ছিল ৮ শতাংশ যা এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ৯ শতাংশ হয়েছে।
অপো: স্মার্টফোনের বাজারের ৫ নম্বর স্থানটি আরেকটি চীনা প্রতিষ্ঠানের। বছরের দ্বিতীয় প্রান্তিকে ২ কোটি ৮১ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করে পঞ্চম স্থানে রয়েছে অপো। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ বছরে কিছুটা স্মার্টফোন বিক্রি কমেছে প্রতিষ্ঠানটির। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ২ কোটি ৮৫ লাখ ফোন বিক্রি করেছিল অপো। অপোর বাজার দখল সাত দশমিক ৬ শতাংশে এসে দাঁড়িয়েছে।
ভিভো আইকিউওও প্রো আনল ভিভো

ভিভো আইকিউওও প্রো আনল ভিভো


আইকিউওও প্রো মডেলের নতুন স্মার্টফোন আনল চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান ভিভো। আইকিউওও প্রো স্মার্টফোনটি আইকিউওও সিরিজের নতুন সংস্করণ। স্মার্টফোনটিতে ৪জি ও ৫জি সংস্করণে পাওয়া যাবে। স্মার্টফোনটির ফাইভ জি সংস্করণে ডুয়েল সিমের (ন্যানো) একটিতে ৫জি ও অন্যটিতে ৪জি সংযোগের ব্যবস্থা রয়েছে।
সম্প্রতি চীনের বাজারের জন্য এক অনুষ্ঠানে স্মার্টফোনটি উন্মোচন করে ভিভো। ২ সেপ্টেম্বর থেকে চীনের বাজারে পাওয়া যাবে আইকিউওও প্রো স্মার্টফোনটি।
ভিভো আইকিউওও প্রো মডেলটিতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর, ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ফাস্টচার্জিং ব্যাটারি ও ১২ মেগাপিক্সেলের (ডুয়েল পিক্সেল) সেলফি ক্যামেরা। স্মার্টফোনটির পেছনের তিনটি ক্যামেরা রয়েছে যা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি শুটার, ১৩ এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ২ এমপি ডেপথ সেন্সরের সমন্বয়ে কাজ করবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড নাইন পাই-ভিত্তিক ফানটাচ ওএস ৯ সংস্করণের অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ৬ দশমিক ৪১ ইঞ্চি ফুল এইচডি ও সুপার অ্যামোলেড ডিসপ্লেটির সঙ্গে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রাথমিক পর্যায়ে স্মার্টফোনটি তিনটি রঙে পাওয়া যাবে।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের আইকিউওও প্রোর ৪জি সংস্করণটির মূল্য ৩ হাজার ১৯৮ ইয়েন। অন্যদিকে ১২ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণটির মূল্য ৩ হাজার ৪৯৮ ইয়েন। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ৫জি সংস্করণটির মূল্য ৩ হাজার ৭৯৮ ইয়েন।
দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

গত দুই থেকে তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়ছে। গত রোববারের (২৬ আগস্ট) চেয়ে আজ তাপমাত্রা বেশি রেকর্ড করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় সিলেটে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার সন্ধ্যা ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহীতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, মঙ্গলবারের (২৭ আগস্ট) তাপমাত্রা আরও বাড়তে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে মঙ্গলবার তাপমাত্রা বাড়ার তথ্য জানানো হয়।
অন্যদিকে কমছে বৃষ্টিপাতের পরিমাণও। সোমবার সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬ টা ২২ মিনিটে।
নৌপরিবহন ও মৎস্য খাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য কোরিয়ার প্রতি নৌপরিবহন প্রতিমন্ত্রীর আহ্বান

নৌপরিবহন ও মৎস্য খাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য কোরিয়ার প্রতি নৌপরিবহন প্রতিমন্ত্রীর আহ্বান

নৌপরিবহন ও মৎস্য খাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য কোরিয়ার প্রতি নৌপরিবহন প্রতিমন্ত্রীর আহ্বান

দক্ষিণ কোরিয়া  বাংলাদেশের শিপিং সেক্টরের উন্নয়নে বিশেষ করে  চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল এবং  লিকুয়িড ন্যাচারাল গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে।
আজ (২৯ আগস্ট) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গ্লাড হোটেলে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং  কোরিয়ার মহাসাগর ও মৎস্য বিষয়ক মন্ত্রী মুন সিয়ং হাইত্তক এর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে দক্ষিণ কোরিয়া এ আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন বলেন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশে ব্লু বায়ো-টেকনোলজি, টাইডাল এনার্জি, ওসান সেফটি,  মেরিটাইম সেক্টরে ট্রেনিং,  বাংলাদেশের নাবিকদের চাকুরি এবং শিপ বিল্ডিংএর বিষয়গুলো তাদের আলোচনায় স্থান পায়।
বৈঠকে অন্যান্যের মধ্যে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম, প্রতিমন্ত্রীর সফরসঙ্গী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মপ্রধান রফিক আহম্মদ সিদ্দিক, যুগ্মসচিব মোঃ মুহিদুল ইসলাম ও সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান এবং কোরিয়ার পক্ষে কোরিয়ার মহাসাগর ও মৎস্য বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক কিম সিয়ং বাম ও পরিচালক চ্যাংগ কি উক উপস্থিত ছিলেন ।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিপুল জনসংখ্যার একটি সম্ভাবনাময় দেশ। এদেশে নৌ সেক্টরে দক্ষ জনবল রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে  বাংলাদেশ একটি বড় বাজার। দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের ভাল ও দীর্ঘস্থায়ী বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি  নৌপরিবহন ও মৎস্য খাতে বাংলাদেশে অধিক বিনিয়োগের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। 
বাংলাদেশের নৌপরিবহন ও বন্দর সংশ্লিষ্ট খাতে দক্ষিণ কোরিয়া সরকার ও বেসরকারি সংস্থার আর্থিক  ও কারিগরি সহায়তায় কোরিয়ার বিনিয়োগের লক্ষ্যে কোরিয়ার মহাসাগর ও মৎস্য বিষয়ক মন্ত্রীর আমন্ত্রণে নৌপরিবহন প্রতিমন্ত্রী  ২৭ আগস্ট  দক্ষিণ কোরিয়া সফরে যান।  নৌপরিবহন ও বন্দর সংশ্লিষ্ট খাতে কোরিয়ার বিনিয়োগ প্রাপ্তিতে এ সফর সহায়ক হবে।
প্রতিমন্ত্রী  ২৮ আগস্ট কোরিয়ার বৃহত্তম বন্দর ‘বুসান বন্দর’ পরিদর্শন করেন। উল্লেখ্য, বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্রের বন্দর ও এর আওতাধীন এলাকা উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ বছরের ১ এপ্রিল ঢাকায় একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে পায়রা বন্দর কর্তৃপক্ষের আওতায় নির্মাণাধিন বন্দরের প্রথম টার্মিনাল ও আনুষঙ্গিক উন্নয়ন ডিটেইল ডিজাইন ও সুপারভিশনের জন্য কোরিয়ার কুনহুয়া ইঞ্জিনিয়ারিং দায়েউ কোম্পানিকে নিযুক্ত করা হয়েছে।
পায়রা বন্দরের  ‘ডিপ ওয়াটার কন্টেইনার টার্মিনাল’ নির্মাণ এবং বাংলাদেশের নতুন চারটি মেরিন একাডেমীর যেকোন একটির প্রশিক্ষণ, ব্যবস্থাপনা ও পরিচালনার বিষয়েও কোরিয়া আগ্রহ প্রকাশ করেছে।
প্রতিমন্ত্রী পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ৩০ আগষ্ট দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে ।

যেনে নিন গাড়ির নাম্বার প্লেটে বাংলা বর্ণগুলোর অর্থ

যেনে নিন গাড়ির নাম্বার প্লেটে বাংলা বর্ণগুলোর অর্থ

যেনে নিন গাড়ির নাম্বার প্লেটে বাংলা বর্ণগুলোর অর্থ

আপনার যদি একটি গাড়ি থাকে, তাহলে নিশ্চিতভাবে সেই গাড়িতে সামনে ও পিছনে নাম্বারপ্লেট আছে। আর যদি গাড়ি না-ও থাকে তাহলে নিশ্চই প্রতিদিন চলতে ফিরতে যত গাড়ি দেখেন, সেইসব গাড়ির নাম্বার প্লেটে গাড়ির নাম্বার তো নিশ্চই দেখেছেন। প্রতিটি গাড়ির নাম্বার প্লেট আলাদা। ঢাকা মেট্রো ক ১২৩৪, ঢাকা মেট্রো খ- ২৩৪৫ ইত্যাদি আরো অনেক। ঢাকা মেট্রো বলতে যে গাড়িটি ঢাকা মেট্রোপলিটনের আওতাধীন তা সহজেই অনুমান করা যায়। কিন্তু শহরের নাম আর সংখ্যার মাঝে একটি বাংলা বর্ণমালাও জুড়ে দেয়া হয় গাড়ির নাম্বার প্লেটে। এই বর্ণমালা দিয়ে কী বুঝানো হয় তা কি কখনো ভেবে দেখেছেন?
অনেকেই গাড়ির নাম্বারপ্লেটে বাংলা বর্ণমালার অর্থ হয়ত জেনে থাকবেন। আর না জানলেও ক্ষতি নেই। চলুন জেনে নেয়া যাক এই বর্ণমালার মাধ্যমে গাড়ির নাম্বার প্লেট কী প্রকাশ করা হয়ে থাকে।
নাম্বার প্লেট লিখার ফরমেট:
ক্যাটাগরি অনুসারে গাড়ির নাম্বার নির্ধারণ করার জন্য বিআরটিএ’র একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। ফরম্যাটটি হল- শহরের নাম- গাড়ির ক্যাটাগরি- গাড়ির নাম্বার।
এই ফরমেটের মাঝের অংশে গাড়ির ক্যাটাগরি বুঝাতেই বাংলা বর্ণমালা ব্যবহার করা হয়ে থাকে। এবার মনে প্রশ্ন আসতেই পারে কোন বর্ণ দিয়ে কোন ক্যাটাগরি বুঝানো হয়ে থাকে?
বিআরটিএ যখন কোন গাড়িকে অনুমোদন দিয়ে থাকে, তখন গাড়ির ধরণ অনুসারে গাড়িকে একটি ক্যাটাগরিতে স্থান দেয়া হয়ে। কোন গাড়ি কোন ক্যাটাগরিতে পড়ছে, সেই ক্যাটাগরি অনুসারে গাড়ির জন্য একটি বর্ণমালা নির্ধারণ করা হয়ে থাকে। নাম্বারপ্লেট প্রদানের ক্ষেত্রে বিআরটিএ’র নিয়ম অনুসারে মোট ১৯ টি ক্যাটাগরি আছে। এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি, বাকি ১৮টি ক্যাটাগরি হচ্ছে জনসাধারণের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। দেখে নেয়া যাক আপনার গাড়িটি কোন ক্যাটাগরিতে পড়েছে।
ক –
প্রাইভেটকার, ৮০০ সিসি’র প্রাইভেট কারের নাম্বারপ্লেটে ব্যবহার করা হয়ে থাকে ব্যাঞ্জন বর্ণের প্রথম বর্ণ ‘ক’।
খ –
প্রাইভেটকার, যেসব প্রাইভেট কার ১০০০-১৩০০ সিসি’র হয়ে থাকে সেগুলোর নাম্বারপ্লেটে ‘খ’ লিখা থাকে।
গ –
প্রাইভেটকার, ১৫০০-১৮০০ সিসি’র যেসব প্রাইভেটকার রয়েছে সেগুলোর নাম্বারপ্লেটে খেয়াল করলে দেখা যাবে ‘গ’ বর্ণ দেয়া আছে।
ঘ –
জীপগাড়ি, জীপগাড়ির ক্যাটাগরি নির্ধারণের জন্য ‘ঘ’ ব্যবহার করা হয়ে থাকে।
চ –
মাইক্রোবাসের নাম্বার প্লেটে ব্যবহার করা হয় বাংলা বর্ণমালার ৫ম বর্ণ ‘চ’।
ছ –  
আবার ভাড়ায় চালিত মাইক্রোবাস যেগুলো সেগুলোর নাম্বার প্লেটে থাকে ‘ছ’। লেগুনার জন্যও এই বর্ণটি নির্ধারিত।
জ –
মিনিবাসের ক্যাটাগরি বুঝানোর জন্য নাম্বার প্লেটে ‘জ’ বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে।
ঝ –
আবার বড় বাস বা কোস্টার বাসের ক্যাটাগরি ভিন্ন। এই ক্যাটাগরি বুঝাতে ব্যবহার করা হয় ‘ঝ’।
ট –
কোন গাড়ির নাম্বার প্লেটে যদি ‘ট’ বর্ণটি লিখা থাকে তাহলে বুঝতে হবে এটি বড় ট্রাকের নাম্বার প্লেট।
ঠ –
নাম্বার প্লেটে ‘ঠ’ থাকলে বুঝতে হবে, নাম্বার প্লেটটি কোন ডাবল কেবিন পিক-আপ  এর নাম্বার প্লেট।।
ড –
মাঝারি ট্রাকের নাম্বার প্লেটের দিকে খেয়াল করলে দেখবেন সেখানে ব্যবহার করা হয়েছে ‘ড’ বর্ণটি।
ন –
কোন গাড়ি যদি ছোট পিক আপ ক্যাটাগরির হয়ে থাকে তাহলে নাম্বার প্লেটে ‘ন’ ব্যবহার করে ক্যাটাগরি নির্দিষ্ট করা হয়ে থাকে।
প –
টাক্সি ক্যাবের জন্য নির্ধারিত ক্যাটাগরি হচ্ছে ‘প’ ক্যাটাগরি। এই ক্যাটাগরির বা ট্যাক্সি ক্যাবের নাম্বার প্লেটে ‘প’ বর্ণটি থাকে।
ভ –
২০০০+ সিসি প্রাইভেটকার বুঝানোর জন্য এইসব গাড়ির নাম্বার প্লেটে শহরের নামের পর ‘ভ’ বর্ণমালা ব্যবহার করা হয়ে থাকে।
ম –
পন্য পরিবহন এবং ডেলিভারির জন্য ব্যবহৃত পিক-আপ বুঝানোর জন্য বাংলা বর্ণমালার ‘ম’ বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে।
দ –
প্রাইভেট বা নিজস্ব পরিবহনের জন্য যেসব প্রাইভেট সিএনজি চলাচল করে থাকে সেগুলোর নাম্বার প্লেটে ‘দ’ ব্যবহার করে বুঝান হয় এইটি প্রাইভেট সিএনজি।
থ –
ভাড়ায়  চলিত সিএনজির ক্ষেত্রে ‘দ’ এর বদলে ‘থ’ ব্যবহার করা হয়ে থাকে।
হ –
যদি কোন মোটরবাইক ৮০-১২৫ সিসি’র হয়ে থাকে তাহলে সেই বাইকের নাম্বারপ্লেটে ‘হ’ দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে।
ল –
যদি কোন মোটরবাইক ১৩৫-২০০ সিসি’র হয়ে থাকে তাহলে সেই বাইকের নাম্বারপ্লেটে ‘ল’ দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে।
ই –
ভটভটি টাইপের ট্রাকের নাম্বারপ্লেটে অনুমোদন দেয়ার সময় তাতে ‘ই’ বর্ণটি দিয়ে ক্যাটাগরি ঠিক করে দেয়া হয়।
য-
প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়িগুলো চিহ্নিত করতে নাম্বার প্লেটে ‘য’ ব্যবহার করা হয়ে থাকে।
কোন বর্ণ দিয়ে কোন ধরণের গাড়ি বুঝানো হয় তা জানা থাকলে শুধু নাম্বার প্লেট দেখেই গাড়ির রেজিস্ট্রেশন, শহর, ইঞ্জিন প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। অনেক সময় গাড়ি সনাক্ত করার জন্যও গাড়ির নাম্বার ব্যবহার করা হয়। আশা করি আজ নতুন কিছু জানতে পারলেন।
বেটিস কোচ চান ঠান্ডা লেগে ম্যাচ মিস করুক মেসি

বেটিস কোচ চান ঠান্ডা লেগে ম্যাচ মিস করুক মেসি

দুইদিন আগে রিয়াল বেটিসের অফিশিয়াল টুইটারে পোস্ট দেওয়া হয়েছিল, লিওনেল মেসি যেন তাদের বিপক্ষে ফেরা নিয়ে তাড়াহুড়া না করেন। আগামীকাল বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে বেটিস কোচ রুবি খানিকটা মজা করেই বলেছেন, ম্যাচের আগে যেন মেসির ঠান্ডা লাগে! 
ইনজুরির কারণে লিগের প্রথম ম্যাচ মিস করেছেন মেসি। বেটিসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ফিরলেও সেই ম্যাচে খেলবেন কিনা, সেটা নিয়ে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে। বেটিস কোচ রুবি অবশ্য মেসির মুখোমুখি হতে চাইছেন না, ‘আমার মনে হয় মেসি শুরু থেকেই খেলবে। আমি তো চাই তাঁর ঠান্ডা লাগুক! কোনো ইনজুরিতে সে ম্যাচ মিস করুক এটা কখনোই চাই না। ঠান্ডার জন্য খেলতে না পারলে মন্দ হয় না!’ 
মাঠে বার্সেলোনাকে অতিরিক্ত ‘সম্মান’ দিতে চান না রুবি, ‘আমাদের সাহস নিয়ে মাঠে নামতে হবে। যদি আপনি মাঠে প্রতিপক্ষকে অতিরিক্ত সম্মান দেখান, তাহলে হারতে হবে। সাহসী হওয়ার পাশাপাশি হাস্যকর ভুলও করা যাবে না। কারণ বার্সার মতো দল এটার ফায়দা নেবেই।’ 
এদিকে স্প্যানিশ পত্রিকা এএস বলছে, শতভাগ ফিট না হওয়ায় বেটিসের বিপক্ষে প্রথম একাদশে মেসিকে নাও রাখতে পারেন এরনেস্তো ভালভার্দে। দ্বিতীয়ার্ধে ম্যাচের পরিস্থিতি দেখেই তাকে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে।
সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৬

সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৬




ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে সেতুর রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান ও ২০ জন আহত হন। আজ শনিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বেলা সাড়ে তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তিদের কারও নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কমফোর্ট লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জের পাটগাছির দিকে যাচ্ছিল। পথে ধুলদি সেতুর ডান পাশের রেলিং ভেঙে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলও খাদে পড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এবং করিমপুর হাইওয়ে পুলিশ ও ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই বাসের ভেতরে আটকা পড়ে ছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধারকাজ চালানোর পর সীমিত পর্যায়ে যান চলাচল শুরু হয়েছে।
প্রেমের গুঞ্জন, তিশা বললেন ‘বেস্ট ফ্রেন্ড

প্রেমের গুঞ্জন, তিশা বললেন ‘বেস্ট ফ্রেন্ড

bdnews24

এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে প্রেম করছেন কি না, তা নিয়ে খবর প্রকাশের পর নাকচ করলেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা।

জাহিন খান নামে সেই তরুণকে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে পরিচয় দিলেন তিশা; তারা দুজনেই এখন অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন।
একসঙ্গে দুজনের একাধিক ছবি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের প্রেমের গুঞ্জনের খবর প্রকাশের পর তিশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের মানুষের মন অনেক ছোট, সেই কারণেই এই ধরনের কথা ছড়ায়। আমরা শুধু দুজনই আসিনি অস্ট্রেলিয়ায়, আমার মাও আছেন। পরিবারের সবাই জাহিনকে চেনেন।”
ঈদের পরপরই ঢাকা ছাড়েন তারা, ৩০ অগাস্টের দিকে ঢাকায় ফিরবেন বলে জানালেন তিশা। এবার ঈদে তার অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২’, ‘মি অ্যান্ড ইউ’, ‘মায়া’, ‘ভালোবাসার রং থাকে না’সহ বেশ কয়েকটি নাটক সম্প্রচার হয়েছে। তবে নাটকগুলো দেখা হয়নি বলে জানালেন অভিনেত্রী।
এর আগে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিশা; তাদের সম্পর্কের কারণেই হাবিবের সঙ্গে সংসার ভেঙেছিল বলে অভিযোগ করেছিলেন শিল্পীর স্ত্রী রেহান। তবে হাবিরের সঙ্গে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি তিশার।
অধ্যাপক মোজাফফরকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায়

অধ্যাপক মোজাফফরকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায়

bdnews24

বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছেড়ে রাজনীতিতে নেমেছিলেন গণমানুষের পাশে থাকতে, বন্ধুর সেই পথে নিজের আদর্শে অটুট থাকা বরেণ্য সেই রাজনীতিক অধ্যাপক মোজাফফর আহমদ শেষ বিদায় জানাল সবাই।


সবার শ্রদ্ধা জানানোর জন্য শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সভাপতি অধ্যাপক মোজাফফরকে।
৯৭ বছর বয়সে আগের দিনই মৃত্যু হয়েছিল প্রবীণ এই রাজনীতিকের, যে মৃত্যুকে বাংলাদেশের রাজনৈতিক ধারায় ‘একটি যুগের অবসান’ বলছেন অনেক রাজনীতিক।
শনিবার সকালে প্রথমে সংসদ ভবন প্রাঙ্গণে জানাজা হয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোজাফফরের; সেখানে রাষ্ট্রীয় সম্মান জানানোও হয়। পরে মরদেহ নেওয়া হয় ধানমণ্ডিতে ন্যাপের কেন্দ্রীয় কার্যালয়।
সেখান থেকে দুপুরে কফিন নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে; রাজনৈতিক সহকর্মী, অনুসারীদের ফুলে ফুলে ঢেকে যায় এই রাজনীতিকের কফিন।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিভেদের রেখা থাকলেও পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের প্রস্তাব পাকিস্তানের আইনসভায় প্রথম উত্থাপনকারী মোজাফফরের প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে মুছে গিয়েছিলে সেই রেখা।
আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টির সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিএনপি, কমিউনিস্ট পার্টির নেতারাও। ঘাতক-দালাল নির্মূল কমিটি, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শেষ বিদায় জানায় প্রয়াত নেতাকে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের বলেন, “অধ্যাপক মোজাফফর আহমদ ছিলেন একজন জাতীয় নেতা। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার সবচেয়ে বড় পরিচয় তিনি মুক্তিযুদ্ধের সময় অবিস্মরণীয় অবদান রেখেছিলেন।
“বাংলাদেশে সমাজতন্ত্রের আন্দোলন এবং প্রগতিশীল রাজনীতিতে তার অবদান অনেক। তিনি সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন এবং বৈষম্যের বিরুদ্ধে আপসহীন ছিলেন। এজন্যই তিনি জাতীয় নেতা।”
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “অধ্যাপক মোজাফফর সমাজতন্ত্রের জন্য আত্মনিয়োজিত একজন নেতা ছিলেন। তিনি ন্যাপ নেতা ছিলেন বটে, কিন্তু রাজনীতির শুরুতে তিনি কমিউনিস্ট পার্টিরও একজন সদস্য ছিলেন।”
দেশ স্বাধীন করতে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী গড়ে তোলা মোজাফফর জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনেও ভূমিকা পালন করেছিলেন।
দেশ স্বাধীন হওয়ার পর মন্ত্রিত্ব নিতে অস্বীকার করা মোজাফফর আহমদ; ২০১৫ সালে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারও তিনি নেননি।
সংসদ ভবনে জানাজার পর অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সংসদ ভবনে জানাজার পর অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামী লীগের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানিয়ে দলের আইন বিষয়ক সম্পাদক ও পূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, “রাজনীতিতে কীভাবে আত্মোৎসর্গ করতে হয়, কীভাবে সততার দৃষ্টান্ত রাখতে হয়, লোভ-লালসা পরিহার করতে হয়, অনন্তকাল তার অনুপ্রেরণা জোগাবেন অধ্যাপক মোজাফফর আহমদ।”
শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, “অধ্যাপক মোজাফফর আহমদ জীবনে কোনো সম্মাননার পেছনে ছোটেননি। তিনি প্রমাণ করে গেছেন, শুধু পদ-পদবির পেছনে ছোটাই রাজনীতি না। আদর্শের রাজনীতিই হল প্রকৃত রাজনীতি।”
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থনের ক্ষেত্রে অধ্যাপক মোজাফফর অনন্য অবদান রেখেছেন। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু বলেন,  “উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হল।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের শিক্ষক মোজাফফরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “বাংলাদেশের রাজনীতিতে একজন কিংবদন্তি ছিলেন তিনি।
“বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যাবে, তার অবদান কোনো না কোনোভাবে আছে। তার লোভ-লালসাহীন রাজনীতি আগামী দিনের রাজনীতিবিদদের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে।”
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন পর্বে পর বায়তুল মোকাররমে জানাজা হয় অধ্যাপক মোজাফফরের।
ন্যাপ নেতারা জানিয়েছেন, রোববার কুমিল্লার দেবিদ্বারে পারিবারিক কবরস্থানে শেষ শয্যা নেবেন এই রাজনীতিক।